রবিবার ছুটির আমেজে বইপ্রেমীদের ডেস্টিনেশন হলো উত্তরবঙ্গ বইমেলা - The News Lion

রবিবার ছুটির আমেজে বইপ্রেমীদের ডেস্টিনেশন হলো উত্তরবঙ্গ বইমেলা

 


দি নিউজ লায়নঃ     রবিবার ছুটির আমেজে বইপ্রেমীদের ডেস্টিনেশন হলো উত্তরবঙ্গ বইমেলা। রবিবার বইয়ের খোঁজে শিলিগুড়ি বাসীর ভিড় নামে শিলিগুড়ি কাঞ্চনঝঙ্ঘা স্টেডিয়ামের উত্তরবঙ্গ বইমেলা প্রাঙ্গনে। শনিবার উদ্বোধন হলেও শুক্রবার থেকেই বই প্রেমীদের অনাগোনা শুরু হয়। শনিবার পর্যটন মন্ত্রী গৌতম দেব, এসজেডিয়ে ভাইস চেয়ারম্যান নান্টু পাল এবং বিশিষ্ট সহিত্যিক ও অধ্যাপক বিমলেন্দু দাম ও অন্যান্যদের উপস্থিতিতে উদ্বোধন হয় ৩৮তম উত্তরবঙ্গ বইমেলার।


 বইমেলা চলবে ৭ই মার্চ পর্যন্ত। রবিবার স্কুল কলেজের পড়ুয়াদের ভিড় উপচে পরে মেলা প্রাঙ্গনে। উঠতি বয়সী নতুন প্রজন্মের কাছে ৩৬৫দিন প্রকাশনার  ব্যোমকেশ গোত্র ও বাক্স রহস্য আকর্ষণীয় হয়ে ওঠে। স্কুল কলেজের পড়ুয়াদের বন্ধুর বই উল্টে পড়ার মিথ এবার বদলে দেয় পছন্দের ব্যোমকেশ ও বাক্স রহস্য। তিন চারজনের জুটিতে আসা বন্ধু বান্ধবেরা প্রত্যেকেই বাগিয়ে নেয় ব্যোমকেশ।


 একইসঙ্গে এদিন বইমেলায় শিলিগুড়ি একাধিক লিটল ম্যাগাজিন ও স্থানীয় সাহিত্য পত্রিকা ও কবিতার বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এদিন শিলিগুড়ি জংশন নামে দার্জিলিং জেলার ১০০জন নবীন ও প্রবীণ কবিদের সংকলন নিয়ে প্রকাশিত হয় শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশনের পত্রিকার কার্যকরি সদস্য বাপ্পাদিত্য ও রাজ অধিকারি জানান আমরা নতুন কবিদের নিয়ে কাজ করি।নবীনদের উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে শিলিগুড়ি শহরের সাহিত্যকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা এই পত্রিকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.